×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১৮৭ বার পঠিত
আবুল হাশেম, রাজশাহী :

রাজশাহীতে রাজশাহী জেলা সহকারী জজ আব্দুর রহমান এর বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৯) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজন কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মহানগরীর ডাবতলার নিজ বাসায় এ ঘটনা ঘটে 

এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও জখম হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশ জানিয়েছে, কারা কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের গোয়েন্দা ইউনিট ও ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat