×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ২১৬ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ 

ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) নির্বাচনকে ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা-উত্তেজনা। আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন এখন শুধু একটি সাংগঠনিক নির্বাচন নয়; বরং এটি জেলার সম্মান, অবস্থান, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসমর্থনের পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বেচ্ছাসেবী সংগঠন, চিকিৎসা সেবা থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিটি ক্ষেত্রে রেড ক্রিসেন্টের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এর নেতৃত্ব নির্বাচন এখন সর্বমহলে বিশেষ নজরে।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১ হাজার ৬৯৭ জন ভোটার। মানবিক সেবা, ত্রাণ কার্যক্রম ও যুব স্বেচ্ছাসেবার শক্ত সংগঠন হিসেবে রেড ক্রিসেন্টের স্থানীয় প্রভাব বরাবরই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নেতৃত্ব পরিবর্তন সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল ও জেলাব্যাপী মানবিক ব্যবস্থাপনায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এই নির্বাচনে মোট সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে, ভাইস চেয়ারম্যানের একটি, সাধারণ সম্পাদকের একটি এবং কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদ। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন-জিয়া উদ্দিন মিস্টার, মুশফিকুর রহমান পিপুল এবং মেজবাহ উদ্দিন সাঈদ। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নেওয়া পাঁচজনের মধ্যে চারজন চূড়ান্তভাবে প্রার্থীতা জমা দিয়েছেন- সালাউদ্দিন মামুন, রশিদ আহমেদ মজুমদার, ডা. মো. শহিদ উল্লাহ ও আ.ন.ম আবদুর রহিম। মনোনয়ন নেওয়ার পরও প্রার্থিতা জমা না দেওয়ায় সম্পাদক পদে নেই এডভোকেট পার্থ পাল চৌধুরী, যা প্রতিদ্বন্দ্বিতাকে আরও ঘনীভূত করেছে বলে ভোটারদের অভিমত।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য ৫ পদে শুরুতে মনোনয়ন নিয়েছিলেন মোট ৩৪ জন, শেষ পর্যন্ত জমা দিয়েছেন ২৮ জন। ফলে এই পদেই জমজমাট ধরণের লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সামাজিক যোগাযোগ, মাঠ-পর্যায়ের সম্পর্ক এবং সংগঠনভিত্তিক সমর্থন, সবকিছু মিলেই এখানে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।

রেড ক্রিসেন্টের দীর্ঘ মানবিক ইতিহাস বিবেচনায় স্থানীয়রা মনে করছেন, এ নির্বাচনের ফল কেবল সংগঠনের অভ্যন্তরীণ নীতি নির্ধারণ নয়, বরং জেলার দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা, মানবিক সেবা কাঠামো এবং স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে। তাই অনেকেই বলছেন, “এই নির্বাচন শুধু সংগঠনের নির্বাচন নয়; এটি সম্মান, পরিচিতি ও নেতৃত্বের শক্তিমত্তার লড়াই।”

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ১১ নভেম্বর আপত্তি গ্রহণ, ১২ নভেম্বর আপত্তি নিষ্পত্তি এবং ১৩ নভেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৬ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারিত রয়েছে। সবশেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

সবশেষে প্রশ্ন একটাই, ফেনী রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে কারা আসছেন? ব্যালট বাক্স খুললেই মিলবে উত্তর ২২ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat