×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-০৬
  • ১৬৬ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামা :


বান্দরবানের লামায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৬ ইট ভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ২ টা থেকে ৫ টা পর্যন্ত লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা এবং ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়। 
লামা সহকারী কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদ এর নেতৃত্বে এ সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়।

যে সব ইটভাটাকে জরিমানা করা হয়- ইয়াংছায়-  PBN, BNB ও ফাইতং এ- YSB, BMW, 4BM, UBN।
অভিযানে সর্বমোট ৬ টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮,৫০,০০০ (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডারোপ করা হয়৷ 

এ সময় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷ 

লামা উপজেলা প্রশাসন সূত্রে জানায়, লামা উপজেলায়  অবৈধ ভাবে নির্মিত সকল ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে। লামা উপজেলা প্রশাসন পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে জিরোটলারেন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat