×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-০৩
  • ২৬৯ বার পঠিত


  1. ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে। সোমবার (৩ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডেস্ক নিউজ :

ফারুক আহমেদ বলেন, ‘গত বছর দুর্ঘটনার পর আমরা সরেজমিন ও ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি। দুই মাস আগে আবারও পর্যালোচনা করি। আমাদের প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। তবে নকশাগত ভুল, নিম্নমানের উপকরণ ব্যবহার বা কাজ বুঝে না নেওয়ার মতো কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘কাজ বুঝে নেওয়ার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের। অদক্ষতার কারণে সেখানে ঘাটতি থাকতে পারে।’

লাইন-১ প্রকল্পে প্রকল্প পরিচালক না থাকার বিষয়টি স্বীকার করে ফারুক আহমেদ বলেন, ‘দ্রুতই আরও চার থেকে পাঁচজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা স্মার্ট ফাইন্যান্সিংয়ের দিকে যাচ্ছি, স্থানীয়দের গুরুত্ব দিয়েই কাজ এগিয়ে নিচ্ছি।

তিনি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রোরেল পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানান। তার ভাষায়, ‘পিলারে পোস্টার লাগালে ফিজিক্যাল ফাটল বা ক্র্যাক বোঝা কঠিন হয়ে যায়। এতে ঝুঁকি বেড়ে যায়।’

ডিএমটিসিএল পরিচালক বলেন, ‘আমাদের বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মেট্রোরেল বিশ্বের সেরাদের কাতারে থাকার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি হতাশাজনক। যারা অনিয়ম করেছে বা কাজ বুঝে নিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। সরকারের তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat