×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-০৩
  • ২৮৩ বার পঠিত
ডেস্ক নিউজ :

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি সবসময়ই বেশ আয়োজনের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন। তবে এবারের আয়োজনটা কিছুটা ভিন্নই ছিল বলা যায়। গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করতে ১০ দিনের সফরে মালয়েশিয়া যান নায়িকা। এই কয়েকদিনের সেই মুহূর্ত কেমন কেটেছে, এবার তা ভাগ করে নিলেন পরীমণি। 

শনিবার (১ নভেম্বর) সকালে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে পরীমণি তার দশ দিনের এই ভ্রমণের বর্ণনা দেন। উল্লেখ করেন, দেশের বাইরে এভাবে দীর্ঘ ১০ দিনের জন্য সেলিব্রেশনের প্ল্যান এটিই প্রথম।

এই বিশেষ সফরে তার সঙ্গে ছিলেন মোট সাত জন। এর মধ্যে তার ছেলে, ছেলের ন‍্যানি মোবারক, ম‍্যানেজার ভাই তুরান, একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম এবং তিনি নিজে।

দেশে ফিরেই এই সফরের অভিজ্ঞতা জানিয়ে পরীমণি লেখেন, আজ আমাদের বাড়ি ফেরা হলো। দশ দিনের জন্যে দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট ৭ জন ছিলাম। 

নায়িকা লেখেন, যাওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সবাই কতো ছবি-ভিডিও করলাম সারা পথ! 

দশ দিন একসাথে কত রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো আমাদের। নতুন ভাবে চিনতে পারলাম নিজেদেরকে। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতিও হলো আমাদের সবার জীবনে।’

পরীমণি বলেন, ‘আজকে থেকে একটু একটু করে সবার সাথে ছবি-ভিডিও শেয়ার করবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারিনি কারণ আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডও কিনি নি! এর মধ্যে ছবি বা ভিডিও যা ক‍্যাপচার করা হয়েছে তার সব অবদান শাওনের।’
পোস্টে সকলকে ট্যাগ দিয়ে পরীমণি সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান। লেখেন, ধন্যবাদ সকলকে। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সকলকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat