×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ১৫৭ বার পঠিত
এস.এম. সাইখুল ইসলাম :


 ০১ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন রঘুনাথপুর সাকিন্থ সাইনবোর্ড টু নারায়ণগঞ্জ গামী পাসপোর্ট অফিসের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের  ৪০/৫০ জন নেতাকর্মী সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট সহ সাধারণ জনগণের ভীতি-প্রদর্শন করার লক্ষ্যে  মশাল মিছিল বের করে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে এস আই(নিঃ) নন্দন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স সহ উক্ত স্থান হতে ০২ জন এবং পিকআপ দিয়ে পালানোর সময় ০৩ জন সহ মোট ০৫ জন নেতাকর্মী -
 ১। ফাহিম আহম্মেদ (২৩), পিতা-এনায়েত উল্ল্যাহ, সাং- দাপা ইন্দ্রক পুর ১ নং ওয়ার্ড, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; 
২। মোঃ নিরব হোসেন (১৮), পিতা- তরিকুল ইসলাম, সাং-কুতুবপুর ১ নং ওয়ার্ড, থানা-ফতুল্লা, জেলা - নারায়ণগঞ্জ; 
৩। মোঃ ফয়সাল (২০), পিতা-তুহিন, সাং-আটিগাও, থানা-লৌহজং,
জেলা-মুন্সিগঞ্জ; 
৪। মোঃ অনিক আহম্মেদ অনিন (২১), পিতা- মোঃ সাব্বির হোসেন, সাং-গোলপান্দি, থানা-ভাঙ্গা,জেলা-ফরিদপুর এবং 
৫। মোঃ আবির (১৫), পিতা-মোঃ খোকন, সাং-লালপুর, থানা-ফতুল্লা, 
জেলা-নারায়ণগঞ্জদের গ্রেফতার করেন। 

তাদের হেফাজত হতে ০১টি ব্যানার এবং মশাল ও লাঠি সোটা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামিদের  প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে রাখা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ক্ষতি সাধনের লক্ষে মিথ্যা অপপ্রচার করায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat