×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ১২৩ বার পঠিত
ডেস্ক নিউজ :

পাবনা (ঈশ্বরদী): বাংলাদেশ রেলওয়েতে রেললাইন কাটার যন্ত্রের নাম 'রেল কাটিং মেশিন। আগে যতগুলো কাটিং মেশিন কেনা হয়েছে সেগুলো জার্মানি থেকে আমদানি করা, যার দাম পড়ত ৫ থেকে ৭ লাখ টাকা। সেই মেশিন দিয়ে রেললাইন কাটতে কয়েক মিনিট সময় ব্যয় হতো।

অথচ মাত্র ২৭ হাজার ৫শ টাকা খরচ করে দেশীয় প্রযুক্তিতে কারিগরি বিদ্যা প্রয়োগ করে ১১ দিনেই সেই একই 'রেল কাটিং মেশিন' উদ্ভাবন করে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, প্রকৌশলী নাজিব কায়সার বিন্দু। 
এই রেল কাটিং মেশিন দিয়ে মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডে একটি রেল প্রস্থ বরাবর কাটা যায়। 

রেললাইনে যাত্রীবাহী ট্রেন কিংবা মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে রেললাইনে ফাটল দেখা যায়, প্রচণ্ড গরমে রেললাইন ভেঙেও যায়। এসময় রেললাইন মেরামত করে ট্রেন যাত্রীদের ভ্রমণ নিরাপত্তা নিশ্চিত করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অনেক সময় রেল প্রস্থ বরাবর কাটতে রেল কাটিং মেশিন খুব প্রয়োজন।


বর্তমানে নাজিব কায়সার, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগে বিভাগীয় প্রকৌশলী-২ হিসেবে পাবনার ঈশ্বরদী উপজেলার রেলওয়ের বিভাগীয় সদর দপ্তর কর্মরত। 

প্রকৌশলী নাজিব কায়সার ৩৩তম বিসিএসের মাধ্যমে ২০১৪ সালে বাংলাদেশ রেলওয়েতে সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে প্রথম যোগদান করেন।
জানা যায়, প্রকৌশলী নাজিব কায়সারের জন্ম ও বেড়ে ওঠা রাজশাহী শহরে। নাজিব কায়সার ১৯৮৯ সালের ২৬ জানুয়ারি রাজশাহীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
 
শিক্ষা জীবনে তিনি ২০০৫- ০৬ সেশনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক পাস করে ৩৩তম বিসিএসের মাধ্যমে ২০১৪ সালে বাংলাদেশ রেলওয়েতে সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

নাজিব কায়সারের বাবা বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক ছিলেন। নাজিমুল হক ও লুৎফেয়ারা বেগম দম্পতির একমাত্র সন্তান তিনি। 


নাজিব কায়সারের স্বপ্ন ছিল, বড় হয়ে ক্রিকেটার হবেন। তবে একমাত্র সন্তানকে নিয়ে পরিবারের স্বপ্ন ছিল সন্তান সরকারি চাকরিজীবী হবে। আর সেকারণেই তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরা রয়ে যায়। অতঃপর সরকারি কর্মকর্তা হওয়ার আশায় নিজের লক্ষ্যকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। অবশেষে ৩৩তম বিসিএসে অংশগ্রহণ নিয়ে তিনি বিসিএস (রেলওয়ে প্রকৌশল) ক্যাডারপ্রাপ্ত পান। 

উদ্ভাবিত রেল কাটিং মেশিনের ব্যাপারে পাকশী বিভাগীয় প্রকৌশলী-২/ নাজিব কায়সার বিন্দু বাংলানিউজকে জানান, এই রেল কাটিং মেশিনের বিশেষত্ব হলো, এই মেশিনে যেকোনো সাইজের কাটিং ডিস্ক ব্যবহার করা যায়। মেশিনটি রেললাইনে ট্রেন লাইনচ্যুত কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে রেল কর্মচারীদের তাৎক্ষণিক রেললাইন কাটতে সাহায্য করে। মাত্র ১ মিনিট ২০ সেকেন্ড সময়ে রেল লাইন দ্বিখণ্ডিত করা যায়। 7.5 Horse power বিশিষ্ট পেট্রোল ইঞ্জিন দ্বারা মেশিনটি পরিচালিত হয়। এটা একটি পোর্টেবল মেশিন, যার ওজন প্রায় ৩৫ কেজি।   

পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার বাংলানিউজকে আরও বলেন, আগে যতগুলো রেল কাটিং মেশিন কেনা হয়েছে সেগুলো জার্মানি থেকে আমদানি করা যার দাম ৫ থেকে ৭ লাখ টাকা। আবার বিদেশ থেকে নিয়ে আসতেও সময় লাগতো। সেই মেশিন দিয়ে রেললাইন কাটতে বেশ সময় লাগতো। কিন্তু আমার উদ্ভাবন করা মেশিন দ্বারা মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডে একটি রেল প্রস্থ বরাবর কাটা যায়। এতে সময় ও দাম দুটোই সাশ্রয় হচ্ছে। 

প্রকৌশলী নাজিব কায়সার বিন্দু বলেন, মেশিনটি তৈরি করা হয়েছে ঈশ্বরদীর প্রকৌশল বিভাগের নিজস্ব ওয়ার্কশপে রেলওয়ে কর্মচারীদের দ্বারা। আর মেশিনটি চলতি বছরের ৬ অক্টোবর কাজ শুরু করে ১৬ অক্টোবর পর্যন্ত অর্থাৎ মাত্র ১১ দিনে তৈরি করা সম্ভব হয়েছে। 

পরীক্ষামূলকভাবে বানানো বলে বেশি সময় লেগেছে। এই রেল কাটিং মেশিন বানাতে সর্বোচ্চ পাঁচদিন সময় লাগবে, যদি যন্ত্রাংশগুলো বাজারে সহজে পাওয়া যায়। এছাড়াও একটি ড্রিল মেশিন তৈরি করছি, যেটা বিদেশ থেকে আমদানি করতে ১০ লাখ টাকা লাগবে। আমি সেটা মাত্র ৫০ হাজার টাকায় নির্মাণ করতে পারব। সরকারের এতে অনেক সাশ্রয় হবে। 

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রকৌশলী নাজিব কায়সার বিন্দু বলেন, আমি দেশকে ভালোবাসি। তাই দেশের টাকা দেশে রাখার ইচ্ছে থেকেই মূলত দেশীয় প্রযুক্তিতে রেল কাটিং মেশিন বানানোর ইচ্ছে জাগে। সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দিয়েছি। কোনো প্রদর্শনীতে যাওয়ার ইচ্ছেতে নয় বরং বাংলাদেশ রেলওয়ে যাতে উপকৃত হয় সেটাই আমার প্রত্যাশা। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আবু জাফর বাংলানিউজকে বলেন, রেলওয়ে প্রকৌশলী বিভাগের জন্য রেল কাটিং মেশিন প্রয়োজনীয় যন্ত্র। দেশের বিভিন্ন জায়গায় এখনো ব্রিটিশ আমলের পুরোনো রেললাইন দিয়ে ট্রেন চলাচল করছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে রেললাইনে কোথাও ফাটল দেখা যায়, কোথাও ভেঙে যায়, তখন দ্রুত রেললাইন মেরামত করে ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেল প্রস্থ বরাবর কাটতে কাটিং মেশিন খুব প্রয়োজন। 
ব্রিটিশ আমলে হেচকো ব্লেড দিয়ে রেললাইন কাটতে ১ থেকে দেড় ঘণ্টা সময় লাগতো। জার্মানি থেকে আমদানি করা মেশিনে কয়েক মিনিট সময় লাগতো, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই কাটিং মেশিনটি দিয়ে আমরা ১ মিনিট ১৫ সেকেন্ড সময়ে একটি রেলকে প্রস্থ বরাবর কাটতে পারছি, এতে আমাদের সময় সাশ্রয় হচ্ছে, বিদেশ থেকে আমদানি নির্ভর আর আমরা থাকছি না। 
 
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান বাংলানিউজকে বলেন, কম খরচে, দেশীয় প্রযুক্তি ও কারিগরি সহায়তায় রেল কাটিং মেশিন উদ্ভাবন করা হয়েছে। এই উদ্ভাবনে আমি অত্যন্ত খুশি, পরিশ্রম করে নাজিব কায়সার এটা উদ্ভাবন করেছেন, এতে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশল বিভাগ গর্বিত। ঈশ্বরদী রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মচারীরা পরীক্ষামূলকভাবে ওই কাটিং মেশিন দিয়ে কাজ করছে। যদি টেকসই হয়, তাহলে ঈশ্বরদী ওয়ার্কসপ থেকে সরকারি খরচে রেল কাটিং মেশিন তৈরি করা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার যে মেশিন উদ্ভাবন করেছেন তা নিঃসন্দেহে ভালো কাজ, এবং তিনি প্রশংসার দাবিদার। তিনি ব্যক্তিগত উদ্যোগে উদ্ভাবন করেছেন রেল কাটিং মেশিনটি। এটা যদি মাঠ পর্যায়ে সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়, টেকসই হয়, তাহলে সরকারি উদ্যোগে তৈরি করে পশ্চিম ও পূর্বাঞ্চল রেলওয়েতে সাপ্লাই দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat