×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ২৫৯ বার পঠিত
ডেস্ক নিউজ :

সোমবার সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আজ সকাল সোয়া আটটার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৫৬। এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তবে আজ নগরীর চেয়ে দেশের দুই বিভাগীয় শহরে বায়ুর মান অনেক খারাপ। এই দুই শহর হলো খুলনা ও রাজশাহী।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

বায়ুদূষণে আজ শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩০০। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও কলকাতা। স্কোর যথাক্রমে ২৮৫ ও ১৮৫।

বিভাগীয় শহরগুলোর বায়ুর মান

আজ ঢাকাসহ আট বিভাগীয় শহরের মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ খুলনার, স্কোর ১৮৯। এরপরই আছে রাজশাহী, একসময়ে দূষণ কমাতে বিশ্বের নজরকাড়া শহরটির আজকের বায়ুর মান ১৬৫। অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরে ১৫৩, সিলেট ১৩৯, ময়মনসিংহ ১৩৩, বরিশাল ১২৫ ও চট্টগ্রাম ৮৪।

নগরীর সাত এলাকায় দূষণ বেশি

নগরীর সাত এলাকায় দূষণ পরিস্থিতি বেশ খারাপ। এসব এলাকার মধ্যে শীর্ষে আছে গোরান, স্কোর ১৭১।  অন্য ছয় এলাকা হলো পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৭০), দক্ষিণ পল্লবী (১৬৬), বে’জ এজ ওয়াটার (১৬৫), ইস্টার্ন হাউজিং (১৫৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৬) ও কল্যাণপুর (১৫৩)।

নগরবাসীর জন্য পরামর্শ

আজ ঢাকা ও অন্য শহরগুলোর যে বায়ুমান, এর পরিপ্রেক্ষিতে নগরবাসীর জন্য কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এর মধ্যে আছে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে, জানালা বন্ধ রাখতে হবে, ঘরের বাইরে ব্যায়াম যতটুকু সম্ভব এড়িয়ে যেতে হবে। আর যেসব এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর, সেসব এলাকায় অবশ্যই বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat