×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৯
  • ২৪৫ বার পঠিত
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 
তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়েরের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান ৫৫১০ জন কৃষকদের মাঝে বিভিন্ন জাতের শীতকালীন ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন। 

এদের মধ্যে ১১০০ জন কৃষকদের মাঝে গম, ৪২০০ জন কৃষকদের মাঝে সরিষা, ২০ জন কৃষকদের মাঝে সূর্যমুখী, ১০ জন কৃষকদের মাঝে চিনা বাদাম, ৪০ জন কৃষকদের মাঝে পেঁয়াজ, ২০ জন কৃষকদের মাঝে মুগ ও ৯০ জন কৃষকদের মাঝে মসুরসহ ৩০ জন কৃষকের মাঝে অড়হড় বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, শীতকালীন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তালিকাভুক্ত ৫৫১০ জন কৃষকদের মাথাপিছু প্রত্যেককে ২০ কেজি গমের বীজের সঙ্গে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১ কেজি সরিষা বীজের সঙ্গে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, পাঁচ কেজি মসুর বীজের সঙ্গে ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি এবং ৫ কেজি মুগের বীজের সঙ্গে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি দেওয়া হয়েছে।

এছাড়াও ১ কেজি সূর্যমুখী বীজের সঙ্গে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ১০ কেজি চিনা বাদাম বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার, ১ কেজি চিনা বাদাম বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি সার, এমওপি সার ১০ কেজি এবং অড়হড় ২ কেজি বীজের সঙ্গে পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজার রহমান, উপ-সহকারী উদ্ভিদ (সংগনিরোধ) অফিসার জাহাঙ্গীর রাব্বি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat