×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১১৭ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা :

ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকাল ৫ টা হতে মঙ্গলবার মধ্যরাত ১ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরফ্যাশন থানাধীন শুকখালি খালে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং জব্দকৃত অবৈধ ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat