এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর:
জামালপুরে শহরের দড়িপাড়া এলাকায় (শুক্রবার) ২৪ অক্টোবর সকাল ৭টার দিকে জামালপুর সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে এসআই মোঃ শহিদুল ইসলাম এস আই সাইফুল ইসলাম, এস আই আক্রাম হোসেন,এ এস আই আমির হামজাসহ , পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, কক্সবাজার থেকে একটি বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা জামালপুরে আনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দড়িপাড়া এলাকায় মেসার্স স্নিগ্ধা মটরসের সামনে পাকা সড়কে বাসটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২২,০০০ (বাইশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ডিগ্রীরচর পশ্চিমপাড়ার মৃত হাসমত আলীর ছেলে মোঃ আব্দুল মতিন (৪৭) এবং তার স্ত্রী মোছাঃ শাহিদা বেগম (৩৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেন," অফিসার ইনচার্জ নাজমুস সাকিব যোগদানের পরপরই তার দক্ষ নেতৃত্বে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি বাস জব্দ করা হয়েছে,।এটি জামালপুর পুলিশের জন্য উল্ল্যেখ যোগ্য সাফল্য। জামালপুর জেলাকে মাদকমুক্ত করার জন্য এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
এ জাতীয় আরো খবর..