×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৯-২৭
  • ২১৮ বার পঠিত

স্বাধীনবাংলা, জামালপুর  প্রতিনিধি:

জামালপুরে চাঞ্চল্যকর রিক্সাচালক রাসেল হত্যা মামলায় দু ভাইয়ের মৃত্যুদণ্ডসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতে বিচারক মো. জুলফিকার আলী খাঁন দণ্ডাদেশ দেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু ভাই হলো জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়া বাড়ি গ্রামের বুদুর ছেলে ভুট্টু (৩০) খালেক (৪৫) যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপর সাতজন হলো ওই গ্রামের শামসুল হকের ছেলে ছামিউল (৩০), লাল মিয়ার ছেলে জহিরুল (৩০), মৃত গাদুর ছেলে রশিদ (৪৫), কাশি (৫০) বাবুল (২৫), মৃত ছাইর উদ্দিনের ছেলে ফুলু মিয়া (৩০) শাহাদুল্যার ছেলে বিদ্যুৎ (২৫)        

রায়ের বিবরণীতে জানা গেছে, ২০০৭ সালের কোরবানি ঈদের দিন নিহত রাসেল আসামিদের সাথে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। ওইদিন রাসেল তার রিক্সা বিক্রি করে আসামিদের সাথে জুয়া খেলেন। জুয়ায় তার রিক্সা বিক্রির সমস্ত টাকা মোবাইল হাতছাড়া হয়ে যায়। জুয়ায় হেরে গেলে আসামিদের সাথে রাসেলের ঝগড়া হয়। ২০০৭ সালের ২৬ ডিসেম্বর জুয়ায় হেরে যাওয়া নিয়ে পুনরায় তাদের মধ্যে ঝগড়া হলে পরদিন রাতে রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে আসামিরা। তার পরদিন সকালে স্থানীয় আঁখ ক্ষেত থেকে রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ।  

দীর্ঘদিনের সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন ঘাতক দু ভাই ভুট্টু খালেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ মৃত্যুদণ্ডাদেশ দেন। যাবজ্জীবনপ্রাপ্ত অপর সাত আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat