×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৩৪ বার পঠিত
মানিকগঞ্জ:

মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আফরোজা খানম রিতা আপার সালাম ও দিকনির্দেশনা নিয়ে জেলা বিএনপির উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতি” বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতা জনাব জিয়াউদ্দিন আহমেদ কবিরের বাসভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউদ্দিন আহমেদ কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউদ্দিন আহমেদ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের নেতৃবৃন্দ — তুহিন দেওয়ান, আব্দুল আহাদ লিটন, মোঃ তোফাজুল হোসেন তপু, রজব মাস্টার, ইউনুস খান, নাজমুল ইসলাম চাতক (যুগ্ম সাধারণ সম্পাদক)সহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নই হবে আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য। বক্তারা আরও বলেন, “মানিকগঞ্জ বিএনপি হলো একটি ঐতিহ্যবাহী ঘাঁটি—১৭ বছরের লাঞ্ছনা ও সংগ্রাম পেরিয়ে আমরা আবারও জনগণের হৃদয়ে জায়গা করে নেব।”

নেতৃবৃন্দ আহ্বান জানান— “ঘরে ঘরে ভোট চাই, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করি” এই স্লোগান নিয়ে প্রতিটি ঘরে গিয়ে জনগণকে জাগ্রত করার। তারা বিশ্বাস প্রকাশ করেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাহসী ও নিবেদিতপ্রাণ নেত্রী আফরোজা খানম রিতা আপা আগামী নির্বাচনে জনগণের ভালোবাসায় বিজয়ী হবেন।

সভা শেষে নেতাকর্মীরা একসঙ্গে শপথ নেন— রাষ্ট্র মেরামতের এই আন্দোলনকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং মানিকগঞ্জকে আবারও বিএনপির ঘাঁটিতে পরিণত করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat