×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৩৫ বার পঠিত
মোঃ রিপন মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  জনতা উচ্চ বিদ্যালয়ের ৪০ বছরের পুরনো শিমুলিয়া গরুর হাট চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। 
বুধবার বিকেলে মুড়পাড়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এসময় বক্তব্য রাখেন, জসিম উদ্দিন, মো মোস্তফা মিয়া, আমজাদ হোসেন, মাসুদ মিয়া, রোকেয়া শিবলী আক্তারসহ আরো অনেকে। 

এসময় বক্তারা বলেন, জনতা উচ্চ বিদ্যালয়ের শিমুলিয়া গুরুর হাটে ৪০ বছর ধরে স্থানীয় বাসিন্দারা তাদের গরু, ছাগল বিক্রি করে আসছে। এ হাটের সাথে অনেক মানুষের জীবিকা জড়িত। হাটটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫'শতাধিক মানুষের কর্মসংস্থান চলে যায়। আমরা এলাকাবাসী হাটটি পূনরায় চালু করার দাবি জানাচ্ছি। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, হাটের কারণে জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছিল।এছাড়া হাটটি নিয়ে কয়েকটি পক্ষ তৈরী হয়ে গিয়েছিল। হাট বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষের কর্মসংস্থান নষ্ট হয়। হাটটি আমরা পরিকল্পিতভাবে চালুর চেষ্টা চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat