×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৩৩ বার পঠিত

মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি:


বিলাইছড়ি (রাঙামাটি): বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মামুনুল হক বুধবার ২২-১০-২০২৫ তারিখে কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা।

পরিদর্শনকালে ইউএনও মুহাম্মদ মামুনুল হক শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের সাথে বসে তাদের পড়াশোনা ও অন্যান্য বিষয় সম্পর্কে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং স্কুলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুদেব কুমার দাশ, সহকারী শিক্ষক রবীন কান্তি চাকমা ও সুরমা নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা কামাল, জনপ্রতিনিধি মোঃ মহর আলী, স্কুল কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকগণ।

উপজেলা প্রশাসনের এই আকস্মিক পরিদর্শনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat