×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ২০৫ বার পঠিত
শফিউল করিম সবুজ, স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের চকরিয়ার বিএমচর ছৈনাম্মার ঘোনা এলাকায় দুই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ কিশোররা হলো — ১৪ বছর বয়সী মোহাম্মদ সাইমুন ও ১৬ বছর বয়সী মোহাম্মদ সোলেমান।

পরিবারের অভিযোগ, চিহ্নিত মানবপাচারকারী আলী হোসেনের প্রলোভনে পড়ে দুই কিশোরকে দালালচক্রের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিখোঁজ মোহাম্মদ সাইমুন বিএমচর ১নং ওয়ার্ডের ছৈনাম্মার ঘোনার শহিদুল ইসলামের ছেলে এবং অপরজন মোহাম্মদ সোলেমান পেকুয়া সদর তনং ওয়ার্ড পূর্ব বিলহাছুরার নাছির উদ্দীনের ছেলে।

পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি আলী হোসেন ও তার পরিবারের সদস্যরা মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই কিশোরকে ফুসলিয়ে নিয়ে যায়। পরে রাতারাতি তাদের দালালের হাতে তুলে দেয়। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজদের স্বজনরা জানান, তারা কয়েকবার দালালের সঙ্গে ফোনে কথা বলতে পেরেছিলেন। তখন দালালরা জানায়, মুক্তিপণ দিলে ছেলেদের ফিরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মেম্বার আলী হোসেনের সহায়তায় মিয়ানমারের এক দালালের সঙ্গে যোগাযোগ করলে তারা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

রবিবার (১৯ অক্টোবর) ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিএমচর ছৈনাম্মার ঘোনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এঘটনার পর থেকেই আলী হোসেন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসীর মধ্যে মানবপাচারকারী চক্রের এই তৎপরতা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে ভুক্তভোগী দুই পরিবারের সদস্যরা কিশোর সাইমুন ও সোলেমানকে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat