×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২০
  • ১৯৩ বার পঠিত

বিনোদন ডেস্ক:

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ‘মিস্টারবিস্ট’। যার আসল নাম জিমি ডোনাল্ডসন। সম্প্রতি তিনি এমন একটি ছবি প্রকাশ করেছেন যা দেখে বলিউডপ্রেমীরা রীতিমতো উচ্ছ্বসিত। শুক্রবার ভোরে সৌদি আরবের রিয়াদের এক তারকাখচিত আয়োজনে তিনি পোজ দিয়েছেন শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সঙ্গে—এক ফ্রেমে তিন খানকে দেখা যেমন বিরল ঘটনা, এর সঙ্গে মিস্টারবিস্টের মতো জনপ্রিয় কেউ যোগ দিলে এ নিয়ে আলোচনা না হয়ে কি পারে?

ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে মিস্টারবিস্ট লিখেছেন, ‘হেই ইন্ডিয়া, আমরা কি সবাই একসঙ্গে কিছু করতে পারি?’ এই এক বাক্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন, তাহলে কি বলিউডের তিন খান ও মিস্টারবিস্টের যুগলবন্দী কোনো প্রজেক্ট আসছে।
ছবিতে শাহরুখ ও সালমান খানকে ফরমাল স্যুট, আর আমিরকে কালো কুর্তা ও সাদা পায়জামায় দেখা যায়। কালো পোশাকে আলাদা নজর কেড়েছেন মিস্টারবিস্ট।

ভারতজুড়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘মুকেশ আম্বানির পর কেবল মিস্টারবিস্টই তিন খানকে এক ফ্রেমে এনেছেন।’ আরেকজনের মন্তব্য, ‘শাহরুখ, সালমান, আমির আর মিস্টারবিস্ট—এবার কি কোনো নতুন কলাব আসছে?’

তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমা শাসন করছেন শাহরুখ, সালমান ও আমির। একসময় পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এখন তাঁদের সম্পর্ক অনেক আন্তরিক, একে অপরের কাজেও সমর্থন দেন নিয়মিত। শেষবার তিনজনকে একসঙ্গে দেখা গিয়েছিল আমির খানের ‘সিতারে জমিন পার’ ছবির বিশেষ প্রদর্শনীতে। এ ছাড়া তাঁরা আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘ব্যা***ডস অব বলিউড’-এও ছিলেন, যদিও একই দৃশ্যে নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat