×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২০
  • ১৬৩ বার পঠিত
মামুন মিঞা, ফরিদপুর:

  ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ জনগণ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন ভবনটির নির্মাণ ছিল সময়োপযোগী একটি উদ্যোগ, কিন্তু কাজ বন্ধ থাকায় থমকে গেছে আশার আলো।

নির্মাণাধীন ভবনের অর্ধসমাপ্ত কাঠামো এখন শুধু অবহেলার চিহ্ন বহন করছে। রোগীরা পুরনো ভবনের সীমিত জায়গায় চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে জরুরি বিভাগে জায়গার অভাব, পরিসেবার সীমাবদ্ধতা এবং অব্যবস্থাপনার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন,

নতুন ভবনের কাজ এক বছর আগেও শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায়। রোগী বেশি হলে জায়গা হয় না, সেবা নিতে সমস্যা হয়। দ্রুত কাজ শেষ না হলে ভোগান্তি আরও বাড়বে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম ডি শরাফত মিয় বলেন,
তহবিল না থাকায় আপাতত কাজ বন্ধ,
সরকার যদি আমাদের বরাদ্দ  না দেয়, তাহলে আমরা কাজ কীভাবে শেষ করব? বরাদ্দ ছাড়া নির্মাণ সম্ভব নয়।”

তবে বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার জানান,

"ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা করছি।”আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে"।

অন্যদিকে সচেতন মহলের দাবি, স্বাস্থ্যখাতের এমন গুরুত্বপূর্ণ প্রকল্প থেমে থাকা মোটেই কাম্য নয়। দ্রুত তহবিল বরাদ্দ ও কাজের অগ্রগতি না হলে জনগণের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat