×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ১৫৩ বার পঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু, আর সেই শোক সইতে না পেরে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমালেন তার মা।

শনিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল আওয়াল (৪১)। তিনি দীর্ঘদিন ধরে সাভারে বসবাস করতেন এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।

রোববার ভোরে তার মরদেহ নিজ গ্রাম সাহেবপাড়ায় পৌঁছালে শোকের মাতম ছড়িয়ে পড়ে চারদিকে। ছেলের মরদেহ দেখে শোকে মুষড়ে পড়েন মা রেহেলা আক্তার (৬৯)। অল্প কিছুক্ষণের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মৃত্যুবরণ করেন।

একই দিনে মা ও ছেলের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রাম। পরিবার ও স্থানীয়রা বলছেন, এমন দৃশ্য কেউ কখনও কল্পনাও করেননি। এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী জানান, রোববার দুপুরে মা ও ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat