×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ১৪২ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোন আইনে শাপলা প্রতীক দেয়া যাবে না, সেটা নির্বাচন কমিশনকে (ইসি) দেখাতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আইনবিদদের সঙ্গে কথা বলেছি, শাপলা প্রতীক দিতে কোনও আইনগত বাধা নেই। তারা কাউকে খুশী করার জন্য এই সিদ্ধান্ত দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। নির্বাচন কমিশন যদি আমাদের সঙ্গে অন্যায় করে, তা হলে এনসিপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।

জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে নির্বাচনে প্রভাব পড়বে কি না এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জনগণ ঠিক করবে, এর প্রভাব পড়বে কি না। গণ অভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলো হাহাকার করতো। কর্মসূচি দিয়ে রাস্তায় দাঁড়ানোর কোনও লোক ছিল না। বড় দলের অফিসগুলোতে ১০ জন কর্মী ছিল।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। নামকাওয়াস্তে একটা কাগজ জনগণ মেনে নেবে না|

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat