×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ১৬৩ বার পঠিত
ফেনী ব্যুরোঃ

ফেনীর সোনাগাজীতে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো. হারুন (৪০)। তিনি সুলাখালী এলাকার ফকির মাঝি ওরফে লাইডবা বাড়ির মৃত নুর করিমের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘কালা হারুন’ নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালা হারুনকে গাঁজাসহ স্থানীয় লোকজন রাত সাড়ে ১০টার দিকে সুলাখালী বাজারে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তসলিম হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেন।

স্থানীয়দের দাবি, কালা হারুন দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন, তবে কারামুক্ত হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়েন।

পুলিশ জানায়, এ ঘটনায় শনিবার (১৮ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং–১২) দায়ের করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat