×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৮
  • ৩২৪ বার পঠিত
ওমর ফারুক, নাগেশ্বরী প্রতিনিধি:

১৮ অক্টোবর (শনিবার) বিকেল ৩.০০ টায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউস ডে–২০২৫’।

“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে জনগণ ও পুলিশের পারস্পরিক আস্থা, যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাগেশ্বরী থানা মসজিদের খতিব মাওলানা মো. আবু সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
 “জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নিরাপদ সমাজ গড়া সম্ভব নয়। পুলিশ জনগণের বন্ধু—এই ধারণাকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি।”

তিনি উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক–শিক্ষার্থী ও স্থানীয় জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নাগরিক সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় পর্বে অংশ নেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. গোলাম রসুল রাজা, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা মাদক প্রতিরোধ কমিটি'র আহবায়ক ওমর ফারুক, পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক দেলেয়ার হোসেন মাইদুল, উপজেলা বিএনপি'র সদস্য মাহফুজার রহমান আপেল সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান এবং নাগেশ্বরী কারামতিয়া কওমী ও হাফিজিয়া মাদরাসার মুহতামীম মাওলানা আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “থানার দরজা জনগণের জন্য সবসময় খোলা। অভিযোগ, পরামর্শ কিংবা সহযোগিতা—সব ক্ষেত্রেই নাগেশ্বরী থানা জনগণের পাশে থাকবে।

নাগেশ্বরী উপজেলা  বি এন পি র আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন-নাগেশ্বরী থানার এই ‘ওপেন হাউস ডে’ শুধু প্রশাসনিক অনুষ্ঠান নয়, বরং এটি হয়ে উঠেছে নাগরিক অংশগ্রহণ ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। পুলিশের উদ্যোগে নাগরিকদের সঙ্গে সরাসরি সংলাপ সমাজে আস্থা ফিরিয়ে আনছে—যা আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।

এছাড়াও বিভিন্ন বক্তাগণ বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক যত গভীর হবে, সামাজিক অপরাধ দমন ও শান্তি প্রতিষ্ঠা তত সহজ হবে। তারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat