×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ২২২ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি ;

  লালসার শিকার ১৪ মাসের শিশু। তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের পানিসাগরের পদ্মবিল এলাকায়। বাড়ির পাশে কাদার নিচ থেকে উদ্ধার হল মাত্র ১৪ মাসের এক শিশু কন্যার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পানিসাগর থানাধীন পদ্মবিল এলাকার ৫নং ওয়ার্ডে। শিশু কন্যার পরিবারের অভিযোগ, শিশুকন্যার ধষণের পর খুন করে মৃতদেহটি মাটির নিচে পুঁতে রাখে তারই দাদু জয়নাল উদ্দিন। এই ঘটনা সামনে আসতেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় এবং পরিবারের সদস্যরা দ্রুত খবর দেন পুলিশকে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে কাদা মাটির নিচ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদু জয়নাল উদ্দিন পলাতক ছিল। পুলিশি তৎপরতায় শেষমেষ রবিবার (১২ অক্টোবর ) সকালে আসামরাজ্যের শ্রী ভূমি ( করিমগঞ্জ ) জেলার নিলামবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে সোমবার (১৩ অক্টোবর ) আদালতে পেশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat