×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১১
  • ১৪৮ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম, গাজীপুর ;



গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় অবস্থিত “নাম্বার ওয়ান” নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে হঠাৎ করেই হোটেলের ভেতরে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করে হোটেলের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এসময় স্থানীয়রা তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মামুন বলেন, “খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে হোটেলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি আরও জানান, আগুনের সূত্রপাতের কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিস্তারিত তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ জানা যাবে।

স্থানীয়রা জানান, হঠাৎ সকালে এমন দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat