×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-০৪
  • ১৪৬ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ (রানা) গাইবান্ধা ;

গাইবান্ধা প্রেসক্লাবের তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দু’জন দুর্নীতিবাজ কর্মকর্তা বেলাল আহম্মেদ ও শিশির চন্দ্রকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে কাচারী বাজার এলাকার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউন্নুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই কর্মকর্তা বেলাল আহম্মেদ ও শিশির চন্দ্রকে অতিদ্রুত গ্রেফতারের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ বাদী হয়ে ‘মুক্ত খবর’ পত্রিকার জেলা প্রতিনিধি দিশা আক্তার, ‘আমাদের সময়’ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম এবং আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকারের নামে গাইবান্ধা সদর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন। সাংবাদিক নেতারা মামলাটিকে উদ্দেশ্যমূলক ও হয়রানিমূলক বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat