×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-০৮
  • ৩৯৯ বার পঠিত
জাহিরুল ইসলাম রনি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ


ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার মনসুর আলী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম চান মিয়া (৪০)। তিনি সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চান মিয়া নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন'কে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে।

এ বিষয়য়ে ভুল্লী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং দুর্ঘটনা কবলিত বিষয়ে তদন্ত চলছে এবং বাসটি'কে ধরার চেষ্টা চলছে, সেই সাথে দোষীদে'র আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat