×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ২১ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভে কাজ করার সময় সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ভূগর্ভ থেকে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সিং সিয়াওজুন বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভের ভেন্টিলেটর সাইডের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার বিবরণ ও উদ্ধার অভিযান

খনি শ্রমিক ও কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে খনি ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেজে (কূপ) কাজের জন্য নিচে নামেন সিং সিয়াওজুন। রাত ৩টার পর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছিল না।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুই সহকর্মীকে নিয়ে ভূগর্ভে গ্যাস পরিমাপ করতে গিয়েছিলেন সিয়াওজুন। পরে সহকর্মীদের ভিন্ন স্থানে পাঠিয়ে তিনি নিজে ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান।

মঙ্গলবার সকাল ৭টায় শিফট ডিউটি শেষ হলেও তিনি ওপরে না আসায় সহকর্মীরা সারফেস কন্ট্রোল রুমে বিষয়টি জানান। পরে একটি রেসকিউ টিম ভূগর্ভে তল্লাশি চালিয়ে ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভূগর্ভে অক্সিজেন স্বল্পতা বা বিষাক্ত গ্যাসের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের বক্তব্য ও আইনগত প্রক্রিয়া

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat