×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ২৩৫ বার পঠিত
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুলগাম বিভাগে সশস্ত্র গোষ্ঠীর হামলায় তিন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) দুপক্ষের মধ্যে সম্মুখ লড়াইয়ে তিন সেনা নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কাশ্মীরের দক্ষিণভাগের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তিনি আরও জানিয়েছেন, ওই অভিযান চালানোর সময় জঙ্গলের ভেতর থেকে জঙ্গিরা গুলি নিক্ষেপ করে। এর জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পালটা গুলি ছোড়ে। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে তিন সেনা আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনীর চিনার কর্পস এক টুইটবার্তায় সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘অপারেশন হালেন কুলগাম। হালান বনাঞ্চলের উঁচু স্থানে জঙ্গিদের অবস্থানের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার অভিযান চালানো হয়। জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে তিন সেনা আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন। অভিযান অব্যাহত আছে।’

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের তীব্রতা বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat