×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ১৭৩ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ


বাড়ির উঠান থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ইন্দো- নেপাল সীমান্তের কিশনগঞ্জ জেলার বেতাবাড়ি গ্রামে। এদিন সকালে মহিলার মৃতদেহ  উদ্ধারের ঘটনায় এলাকায় ব‍্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে মৃতার স্বামী। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য পাঠিয়েছে কিশনগঞ্জ জেলা হাসপাতালে। মৃতার নাম রুবি বেগম। ৪ সন্তানের জননী। এদিন সকালে নিজের বাড়ির উঠানে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রতিবেশীরা জানিয়েছেন, রুবির সঙ্গে নিত‍্যদিন বিবাদ লেগেই থাকত স্বামী মহম্মদ আব্দুস শকুরের। তবে এদিন সকালে সেই বাড়িতে  কোনও ঝগড়ার আওয়াজ শোনা যায়নি। তাদেরই নজরে আসে উঠানে পড়ে থাকা রুবির দেহ। দেহের পাশে রয়েছে রক্ত মাখা কুড়াল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গরবনডাঙ্গা থানার পুলিশ  দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে খ‍ুনে ব‍্যবহৃত কুড়ালটি ও। ঘটনার পর থেকেই পলাতক মৃত মহিলার স্বামী শকুর। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, দাম্পত‍্য কলহের জেরে স্বামীই মহিলাকে খুন করে গা ঢাকা দিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat