×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১৮৭ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ

দাদাকে আগে চা দিয়েছিলেন মা। তাকে নয় কেন ? ৃ তা নিয়ে রাগে মাকে ধারালো অস্ত্রের কোপে খুনের অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  রবিবার (২৩ ফেব্রুয়ারি ) ভারতের উত্তরবঙ্গের জলপাই গুড়ির ময়নাগুড়ির আবদুল মোড় এলাকায়। ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতার নাম সুনিতা রায়। তাঁর ২ ছেলে দিলীপ রায় ও বাপি রায়। অনেকদিন ধরেই তাঁদের পারিবারিক ঝামেলা চলছিল। সুনিতা দেবী কাকে বেশি ভালোবাসেন তা নিয়ে অনেকদিন ধরেই দাদা ও ভাইয়ের মধ‍্যে ঝামেলা ছিল। এদিন সুনিতা দেবী তাঁর বড়ছেলে দিলীপকে আগে চা দিলে। তাতেই রেগে যান ছোট ছেলে বাপি। সেই নিয়ে মায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, কথা কাটাকাটির মাঝে মায়ের মাথায় ধারালো অস্ত্রের কোপে বসিয়েছেন ছোট ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনিতা দেবীর। বাধা দিতে এলে আক্রান্ত হন দাদা। গুরুতর আহত অবস্থায় দাদা দিলীপ রায়কে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযুক্ত বাপিকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat