×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ২৮৫ বার পঠিত
এবার রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলায় মনোযোগ দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মস্কোতে ড্রোন হামলা চালানোর পর এবার রুশ নৌবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

শুক্রবার ভোরে ইউক্রেন এ হামলা চালায় বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স, বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নৌবাহিনীর এ ঘাঁটিটি রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী নভোরোসিয়েস্ক বন্দরের কাছে অবস্থিত এবং আর এটি রাশিয়ার রপ্তানি কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র। তবে হামলার পর ইউক্রেনীয় ড্রোনগুলোকে ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন শুক্রবার ভোরে কৃষ্ণসাগর তীরবর্তী নভোরোসিয়েস্ক বন্দরের কাছে রাশিয়ান নৌবাহিনীর ঘাঁটিতে আক্রমণ করেছে এবং পরে রাশিয়ার যুদ্ধজাহাজ ওই ড্রোনগুলো ধ্বংস করে দিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

নভোরোসিয়েস্ক বন্দরে তেল টার্মিনাল পরিচালনা করে থাকে ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম। তারা জানিয়েছে, ইউক্রেনীয় এ হামলার জেরে নভোরোসিয়েস্ক বন্দরে সাময়িকভাবে সব জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম বলেছে, হামলার পর বন্দর কর্তৃপক্ষ অস্থায়ীভাবে সব জাহাজ চলাচল বন্ধ করে দেয়। অবশ্য হামলায় ক্যাস্পিয়ান পাইপলাইন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি এবং ট্যাংকারগুলোতে তেল লোডিং অব্যাহত ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat