×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ১৩০ বার পঠিত
নাদিমুল আল তানভীর (কুমিল্লা উত্তর )প্রতিনিধিঃ
 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ভাষাসংগ্রামে গোলাম আজমের ভূমিকার স্বীকৃতি দাবি করেন এবং তাকে মরনোত্তর রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা আমির আ ন ম ইলিয়াস। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী, উপজেলা বাইতুলমাল সম্পাদক মাওলানা আবুবকর সরকার এবং উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আবুবকর সিদ্দিক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, "ভাষা আন্দোলনে অনেকের অবদান থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ভূমিকা অবমূল্যায়িত হয়েছে। গোলাম আজমের ভূমিকা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া উচিত। তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি.এস. ছিলেন। তার নেতৃত্বে সর্বপ্রথম ভাষা আন্দোলনের স্মারকলিপি প্রদান করা হয়েছিল।"

আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কারের জন্য একযোগে কাজ করার আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat