×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ১৪৫ বার পঠিত
নুরুল কবির সাতকানিয়া  প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
ভ্রাম‌্যমান আদালত পরিচালনাকালে ঈগল নামীয় যাত্রীবাহি মিনিবাস যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করছে বলে অভিযোগ করেন সাধারণ যাত্রীগণ। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে অভিযোগের সত‌্যতা পেয়েছে ভ্রাম‌্যমান আদালত।
যাত্রীদের অভিযোগের সত‌্যতার ভিত্তিতে এ সময় ১১টি ঈগল পরিবহনের চালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম‌্যমান আদালত পরিচালনাকালে আইন শৃঙখলা রক্ষা ও সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ সদস্যগণ এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও কর্মচারীবৃন্দ।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat