×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ৯৬ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি


কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় যাত্রীবাহি বাস চাপায় মোটরসাইকেল চালক সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী নিলয় নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাংবাদিক জসিম উদ্দিন নিলয় (৪০) উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহ এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় জসিম বাইক নিয়ে পদুয়া যাওয়া পথে বাসের ধাক্কায় মহাসড়কের পাশে পরে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জসিমের ছোট দুই সন্তানসহ তার পরিবার শোকে দিশেহারা।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অজ্ঞাত বাসের ধাক্কায় সাংবাদিক জসিম উদ্দিন নিলয় আহত হন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat