×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ১১২ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা চান্দিনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে 
ইয়াবা, গাঁজা, মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার। আপন দুই ভাইসহ ৩ জনকে আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত চারু মিয়ার দুই ছেলে জসীম উদ্দীন (৪৬) এবং মোঃ আলমের (৪৯) কে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়।
এছাড়া অপর অভিযানে চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো: আবুল কাশেমকে (৪৪) ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত মোঃ আবুল কাশেমের ভাবী মাদক কারবারি জেসমিন আক্তার (৩৭) পালিয়ে যায়। পৃথক দুটি অভিযানে মধ্যে রয়েছে ইয়াবা ১৬৫ পিছ, গাঁজা ১.৫ কেজি, মোবাইল সেট ১টি এবং মাদক বিক্রির নগদ ২১,৯০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুমিল্লা চান্দিনা উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজা, মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আপন দুই সহোদরসহ ৩ জনকে আটক করেন। ১ জন আসামি পলাতক রয়েছেন।গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এছাড়া আটককৃত ও পলাতক  আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে কুমিল্লা চান্দিনা থানায় পৃথক দুটি মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat