×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৩৪ বার পঠিত

নুর মোহাম্মদ আল আমিন

ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলায় দুইটি যাত্রীবাহী বা‌সের মুখোমুখি সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। সংঘর্ষে প্রিন্স অব লা‌বিবা না‌মের এক‌টি বা‌স রাস্তার পা‌শের একটি পুকুরে প‌ড়ে যায়। এই দুর্ঘটনায় উভয় বা‌সে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দি‌কে উপ‌জেলার মা‌নিকা বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়‌কে এ ঘটনা ঘ‌টে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে বোরহানউ‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্স ও ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে‌ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপু‌রের দি‌কে ভোলা-চরফ্যাশন সড়‌কে এক‌টি অ‌টো‌রিকশাকে সাইড দি‌তে গি‌য়ে দুই বা‌সের মুখোমুখি সংঘর্ষ হয়। ত‌বে এ ঘটনায় কোনো যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া যায়‌নি।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বোরহানউ‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. সি‌দ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat