×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ১১২ বার পঠিত
মো: রিয়াজ স্টাফ রিপোর্টার:


শেরপুর সদরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দু’জন মারা গেছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মূলত, ২২ ফেব্রুয়ারি রাত ১টার দিকে শহরের অষ্টমিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি দ্রুত গতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমিতলা এলাকায় প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং এরপর আরও একটি অটোরিকশাকে চাপা দেয়। 

এ ঘটনায় ঘটনাস্থলেই শুভ মারা যায় এবং হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামে আরেকজনের মৃত্যু হয়। তারা দু’জনেই মোটরসাইকেলে ছিলেন। 

আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই শেরপুর শহরের নিউমার্কেটের কালার ডিজিটাল নামে একটি দোকানের মালিক এবং কর্মচারী। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। পাশাপাশি মাইক্রোবাসে থাকা যাত্রীরাও পালিয়ে যায়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল হতে মাইক্রোবাসটিকে জব্দ করে এবং ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও মোটরসাইকেলটিকে উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat