×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ১৮৫ বার পঠিত
মোঃ রুবেল হোসেন, বাউফল প্রতিনিধি:
বাউফল উপজেলা প্রশাসনের উদ্যেগে ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের স্মরণে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম কক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) প্রতিক কুমার কুন্ড। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা ক্যাম্প কমান্ডার মো. নাজমুস সাকিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা এবং উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস প্রমুখ।

এছারাও উপস্থিত ছিলেন আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্মরন সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে খুনি হাসিনা ঠিকই পালিয়েছে কিন্তু তার দোসররা এখনও দেশে থেকে বারবার বিভিন্ন রূপে ফিরে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ইস্কন নামক সংগঠনের মাধ্যমে দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকলকে সতর্কতার সাথে দেশের সকল পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান বক্তারা। স্বজন হারানো পরিবারের প্রতি সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন উপজেলা প্রশাসন। দোয়া মোনাজাতের সময় শহিদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পরেন এবং গোটা অডিটোরিয়াম জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat