×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ১৯৬ বার পঠিত
সোহেল রানা,নীলফামারী
নীলফামারীতে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে বিভিন্ন সময় ধান-চাল সংগ্রহ করে থাকেন। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। একদিকে যেমন কৃষকরা তাদের উঠতি ফসল বিক্রি করে লাভবান হচ্ছেন। অপরদিকে এই মজুদকৃত খাদ্য শষ্য দেশের সংকটকালীন সময়ে ওএমএস বা বিভিন্ন পদ্ধতিতে মার্কেটে ছাড়া হয়।
গত রোববার দুপুরে নীলফামারী সার্কিট হাউজ হল রুমে রংপুর বিভাগের জেলা প্রসাশক ও খাদ্য নিয়ন্ত্রকদের সাথে এক মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে খাদ্য শষ্য সংগ্রহে রংপুর বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেন এই খাদ্য উপদেষ্টা। এছাড়াও কৃষি প্রধান এই বিভাগ থেকে অন্যান্য জেলার চাহিদা মেটাতে খাদ্য শষ্য সংগ্রহ করা হবে।
রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামানসহ রংপুর বিভাগের আট জেলার  জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ উপস্থিত ছিলেন। সেখানে আমন ধান ও সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে নানা বিষয় আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat