×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৪৬ বার পঠিত
নাদিমুল আল তানভীর (কুমিল্লা উত্তর ) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে ফসলি জমি ধ্বংসের অভিযোগ উঠেছে ইউনুছ ভূঁইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ তিন বছর ধরে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে ফসলি জমির মাটি কাটছেন তিনি, যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা।

স্থানীয়দের ভাষ্যমতে, জীবিকার সন্ধানে বিদেশ পাড়ি জমিয়েছিলেন ইউনুছ ভূঁইয়া। তবে সেখানে ব্যর্থ হয়ে দেশে ফিরে আসার পর প্রথমে মাছের প্রজেক্ট ও পরে ফলের চাষে যুক্ত হন। বর্তমানে তিনি ১৮ একর জমিতে কুমিল্লার বৃহত্তম ফলের প্রজেক্ট পরিচালনা করছেন, যেখানে বড়ই, মাল্টা, লেবু সহ নানা জাতের ফল চাষ করা হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, ইউনুছ ভূঁইয়ার ফলের প্রজেক্টে নিয়মিত উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার যাতায়াত রয়েছে। প্রশাসনের এই আনাগোনায় কেউ মুখ খুলতে সাহস পায় না। শুরুতে সামান্য জমিতে ড্রেজার বসালেও, গর্ত বড় হতে থাকায় পাশের জমি ধ্বসের মুখে পড়ে। এ সুযোগে কৃষকদের নামমাত্র দামে জমি কিনে নিচ্ছেন তিনি। কেউ জমি বিক্রি না করলে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, ইউনুছ ভূঁইয়ার ভয়ে প্রশাসনের কাছে অভিযোগ করতে পারি না। আমাদের ফসলি জমি জোর করে কিনে নিচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, যাতে আর কোনো কৃষিজমি নষ্ট না হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউনুছ ভূঁইয়া বলেন, পানির সমস্যার কারণে নিয়মিত ড্রেজার চালাতে পারি না। আমি ড্রেজার বসিয়েছি পরিত্যক্ত জায়গায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান বলেন, ভূমি দস্যুদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা, যাতে ফসলি জমি রক্ষার পাশাপাশি অবৈধ ড্রেজিং কার্যক্রম বন্ধ করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat