×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ২০৩ বার পঠিত

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

'জনতার অধিকার, আমাদের অঙ্গিকার, আমাদের অঙ্গিকার, দেশ হবে জনতার' এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদের রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও পৌরসভা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

জুলাই গণ অবভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মানে জন আকাঙ্ক্ষা রাজনীতি শীর্ষক আলোচনা সভায় এ কে এম সাইদুজ্জামান ও গণ অধিকার পরিষদের সোনারগাঁও পৌরসভার গণনেতা উলফত কবির মাষ্টারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিলকি। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নূরুল হক নুর। আলোচনা সভায় নূরুল হক নুর তার বক্তব্যে বলেন, 

ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এবং  তার মন্ত্রীরা দখলবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সিন্ডিকেট করে খেয়েছে, এখনও কি লুটপাট বন্ধ হয়েছে? জনগণকে জিম্মি করে তারা কাপড় চোপর ছাড়া দেশ ছেড়ে পালিয়েছে। এদেশের জনগণ বারবার ধোকা খেয়েছে। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পরেও যদি আমরা নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আগের মতো আবারও ভোগান্তির দিকে যেতে হবে। আলোচনা সভায় আগামী সংসদ নির্বাচনে ৩'শ আসনে গণ অধিকার পরিষদের নির্বাচন করার ইঙ্গিত দেয়া হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কে এম আবু হানিফ হৃদয়, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, আবুল খায়ের শান্ত, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক  ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আরিফ ভুঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফান ও গণ অধিকার পরিষদের সোনারগাঁও পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat