×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ১৭৭ বার পঠিত

গোলাম মোরশেদ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে গোলাম আজমকে সভাপতি এবং আব্দুর মমিন কে সাধারণ সম্পাদক ও সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার দুপুরে পারইল ইউনিয়নের কামতা উচ্চ বিদ্যালয় মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

‎পারইল ইউনিয়ন শাখা প্রবাসী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক জুয়েল হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের রাণীনগর উপজেলা শাখার সভাপতি ও আমেরিকা বিএনপির হার্ডফিল  শাখার যুগ্ন সাধারণ সম্পাদক রইচ উদ্দীন,রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক একেএম জাকির হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল,যুগ্ন আহ্বায়ক আশিক মাহমুদ,উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল,সদস্য সচিব নওশাদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। কাউন্সিলে গোলাম আজমকে সভাপতি এবং আব্দুর মমিন কে সাধারণ সম্পাদক ও সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat