×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-৩০
  • ২১৯ বার পঠিত
জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে সদর উপজেলার টগরাইহাট এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে মেসার্স ডি কে ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সদর উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনার অপরাধে ভাটার কিলন ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযানের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিসের সদস্যরা, পুলিশ দল, এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, "পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।"

এই অভিযান পরিবেশ সংরক্ষণে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রমাণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat