×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২৫৭ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর আসছেন আজ। বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভায় যোগ দেবেন। তাঁকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কয়েক হাজার নেতাকর্মী। আনন্দ মিছিল থেকে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।

সেই সঙ্গে তাঁর প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়। 
এদিকে বুধবার (২ আগস্ট) সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা স্কুল মাঠের দিকে আসছে। জেলা ও বিভাগী লাখ লাখ মানুষ বিভাগীয় মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য আসছেন। তাদের হাতে রয়েছে পতাকা।

মিছিল থেকে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে স্লোগান দেন নেতাকর্মীরা।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন।

এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা। প্রতিশ্রুতির আলোকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন রংপুরের পুত্রবধূ বঙ্গবন্ধুকন্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat