×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৪৬২ বার পঠিত
শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ওয়ালুসচা ডিসুজা। ছবির নাম ‘ফ্যান’। বক্স অফিসে ছবিটি সেভাবে সাড়া ফেলতে পারেনি। সম্প্রতি ফিল্মি বিট ওয়েবসাইটকে এক সাক্ষাৎকারে ‘ফ্যান’ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এ ছবির অসফলতা আমার হৃদয়ই শুধু ভেঙে দেয়নি, ক্যারিয়ারকেও প্রভাবিত করেছে। কোনো ছবি সাফল্য না পেলে শুধু সেটিই যে আর্থিক ক্ষতির মুখে পড়ে, তা নয়, অভিনয়শিল্পীদেরও কপাল পোড়ে!’

তবে ধীরে ধীরে সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন ওয়ালুসচা। তিনি মনে করেন, এ ক্ষেত্রে তাঁর ক্যারিয়ারে অনেক বড় একট ভূমিকা পালন করছে ওটিটি। এখন ওটিটিতে একের পর এক দাপুটে সব চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে।

সম্প্রতি জিও সিনেমায় ‘ক্র্যাকডাউন টু’তে তাঁকে দেখা গেছে। এখানে তাঁর অভিনয় বেশ প্রশংসিতও হয়েছে। ওটিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটিটিতে অভিষেকের আগে কেউ আমাকে সে রকম পাত্তা দিত না।

কেউ দ্বিতীয়বার সুযোগ দিতে প্রস্তুত ছিল না। অবস্থা যে বদলেছে, সে জন্য আমি ‘ক্র্যাকডাউন’ সিরিজের পরিচালক অপূর্ব লাখিয়ার কাছে কৃতজ্ঞ। তিনি আমার প্রতি আস্থা রেখেছিলেন। এরপর এখন অনেক বেশি সুযোগ পাচ্ছি। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। সিরিজটির দ্বিতীয় সিজন থেকে আরও বেশি সাড়া পেয়েছি।’

ওয়ালুসচা ডিসুজা বৈচিত্র্যের খোঁজে থাকেন সব সময়। তবে এর মধ্যেও পছন্দের চরিত্র আছে। তিনি বলেন, ‘এমন এক চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে কৌতুকশিল্পী হিসেবে কাজ করতে পারব। জানি না কে সুযোগ দেবে! আমি নিশ্চিত, এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে।’

ওয়ালুসচা ডিসুজা আরও বলেন, ‘আমি কনটেন্টধর্মী ছবির অংশ হতে চাই। সব সময় ব্যতিক্রম ছবিতে কাজ করতে চেয়েছি। তাই তানাভ সিরিজে “জয়নাব রিয়াজ” চরিত্রটি দারুণ উপভোগ করেছি। আমি সব সময় সঞ্জয় লীলা বানসালির ছবিতে কাজ করতে চেয়েছি। তাঁর সঙ্গে কাজের সুযোগ পেলে স্বপ্ন পূরণ হবে। বানসালির ছবি দেখে বড় হয়ে ওঠা। তাঁর “দেবদাস” আমি ১৫ বারের বেশি দেখেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat