×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ১৯৭ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার অশোকতলা এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ জাকির ও লিটন নামে দুই ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর রাতে জেলার আদর্শ সদর উপজেলার অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জেলার সদর উপজেলার অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হতে পারে।  

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat