×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২১৬ বার পঠিত
পুলিশের অনুমতি না পাওয়ায় আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে না বাংলাদেশ জামায়েতে ইসলামী। এর পরিবর্তে আগামী ৪ আগস্ট সমাবেশের নতুন দিন ঘোষণা করেছে দলটি।

দলটির পক্ষ থেকে বলা হয়,
আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সংঘাত এড়ানোর লক্ষ্যে আমরা আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ৪ আগস্ট শুক্রবার রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।

এর আগে গত ২৪ জুলাই জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে ১ আগস্ট দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। কেয়ার টেকার সরকার পুনর্বহাল, আলেম-ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির জন্য তারা ব্যাপক প্রস্তুতি নেয় বলে জানা যায়।
 
তবে তাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল (সোমবার) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্পষ্ট জানিয়ে দেন, এদিন জামায়তকে বিক্ষোভ-সমাবেশের অনুমতি দেয়া হবে না।
 
এর মধ্যেই আজ (মঙ্গলবার) সকাল ১১টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে দলটি। সেখান থেকে সমাবেশের নতুন দিন ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat