×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০৯
  • ২৬০ বার পঠিত

ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের নেতৃত্বে সফররত ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) একটি প্রতিনিধিদল আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ  করেছেন। 

এ সময় বাংলাদেশে ইআইবির চলমান আর্থিক সহায়তা, অন্তর্বর্তী সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং আগামী বছরগুলোতে অর্থায়নের নতুন ক্ষেত্র আবিস্কারের বিষয়ে আলোচনা হয়।

অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে ইআইবি ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে ইআইবির অর্থায়ন দ্বিগুণ করার আগ্রহ প্রকাশ করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ইআইবি পরিবেশ, রেলপথ, পানি, গ্রিন এনার্জির পাশাপাশি বেসরকারি খাতে আরও বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করে। 

পানি-খাতে চলমান দু’টি  প্রকল্পের জন্য অতিরিক্ত ১৬২ মিলিয়ন ইউরো এবং রেল ও আইসিটি খাতে দুটি পাইপলাইন প্রকল্পের জন্য ৬৫০ মিলিয়ন ইউরো অর্থায়ন নিশ্চিত করেন ভাইস প্রেসিডেন্ট ।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইআইবি’র সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা স্বীকার এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তার প্রশংসা করেন।

তিনি বিনিয়োগের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে দেশে একটি অনুকূল পরিবেশের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উপদেষ্টা জানান, বর্তমান সরকার অর্থনীতি পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধি ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং এলডিসি থেকে উত্তোরণ, আরএমজি, কৃষি, শিক্ষা, দক্ষতার ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে ইআইবি থেকে আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। 

তিনি দেশের অর্থনীতি এবং টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসরকারি খাতের জন্য সহায়তা বৃদ্ধিতে ইআইবি’র আগ্রহের প্রশংসা করেন।

বিদ্যমান অংশীদারিত্ব পর্যালোচনা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তিন দিনের সফরে ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ইআইবি প্রতিনিধিদল গতকাল ঢাকা পৌঁছেছে।

বর্তমানে বাংলাদেশে ইআইবি অর্থায়নে ছয়টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো, শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং ইআরডির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat