×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ২০৪ বার পঠিত
মাহমুদুল হাসান তৌহিদ মন্ডল, রিপোর্টার বগুড়া ঃবগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ইউএনও অফিসের নৈশপ্রহরী সুমন ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করে ইউএনও অফিসে বিকট শব্দ শোনা যায়। পরে অফিসের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলতিছে। সাথে সাথে ইউএনও স্যারকে ফোন দিলে তিনি (ইউএনও) ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সামছুল আলম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তখন ইউএনও অফিস আগুনে জ্বলছিলো। অফিসের আসবাবপত্র পুড়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat