×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২৩৪ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জ থেকেঃ
চা অধ্যুষিত দেশের অন্যতম পর্যটন জেলা মৌলভীবাজার। এই জেলায় বেড়েছে শীতের প্রকোপ। গত কয়েকদিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ক্রমান্বয়ে নিম্নমুখী হচ্ছে। পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। সাথে বইছে হিমেল বাতাস।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দুই দিন মঙ্গলবার ও বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সড়জমিনে দেখা যায়, রাতভর বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে পথচারীদের গা ভিজে যাচ্ছে। দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সকালে কুয়াশার কারণে যানবাহন তুলনামূলক ধীরগতিতে চলাচল করছে। যখন হিমেল বাতাস বয়ে যায় তখন মানুষের পাশাপাশি পশুপাখিরাও যেন কাবু হয়ে পড়ে। এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

কমলগঞ্জ উপজেলার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, কৃষক মানুষ, ‘মাঠে কাজ না করলে ফসলের ক্ষতি হয়ে যাবে। কিন্তু হাত-পা তো আর কাজ করছে না। শীতে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এছাড়াও সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা আর ঠান্ডা। খুব জোরে বাতাস বইছে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। কত দিনে শীত যাবে এই অপেক্ষা করছি সবাই। শীত চলে গেলেই আমরা বাঁচি।’

কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক মানজুর আহমেদ আজাদ মান্না বলেন, ‘চা বাগান ঘেরা চায়ের রাজ্য শ্রীমঙ্গলে তীব্র শীত নেমেছে। হাঁড় কাঁপানো শীতের কারণে সকালে হাঁটতে বের হতে পারিনি।’

শ্রীমঙ্গলের ব্যবসায়ী আব্দুস শুকুর বলেন, ‘শীতে জবুথবু অবস্থা। প্রয়োজনীয় কাজে বাইরে গেলে হাত-পা শীতল হয়ে যায়। এবার টানা শীতে জনজীবনে অনেকটা বিপর্যয় নেমেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কমে যায় দোকানপাটের বেচাকেনা।’

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মজিবুর রহমান তাপমাত্রা নিম্নমুখী হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি আরো জানান, তাপমাত্রা কমার পাশাপাশি প্রচুর কুয়াশা রয়েছে। চলতি মাসে তাপমাত্রা আরো নামবে। সেইসাথে শীতের মাত্রাও বাড়বে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat